রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৮৩৮৬

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

টানা ৮ দফা স্বর্ণের দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বুধবার (২২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন সমন্বয় অনুযায়ী

২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা; ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে তারতম্য থাকতে পারে।

এর আগে, ১৯ অক্টোবর দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ১৬ হাজার ৩৮২ টাকা হয়েছিল। চলতি বছরে মোট ৬৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৪৮ বার, আর কমেছে মাত্র ১৯ বার।

এবার স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৭৩৫ টাকা হ্রাস করে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা ও সনাতন পদ্ধতিতে ৩ হাজার ৩৫৯ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By