শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

দুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না: নোমান এমপি

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দুর্যোগ সাময়িক হলেও মানুষের দুর্ভোগ অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। তাই দুর্যোগ শেষ হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার দায়িত্ব কখনো থেমে যেতে পারে না। মানবিক সহায়তা, পুনর্বাসন এবং মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আজ শুক্রবার (১০ জুলাই) নগরীর আগ্রাবাদ হাউসিং সোসাইটি, গুলবাগ আবাসিক ও পাহাড়তলী গ্রীণভিউ আবাসিক এলাকায় খাবার ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

এসময় সাঈদ আল নোমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্যোগকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো অব্যাহত রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের প্রধান দায়িত্ব।

সাঈদ আল নোমান আরও বলেন, শুধু দুর্যোগের সময় নয়, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। যেসব পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো দুর্যোগের ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By