বাংলাদেশের বিপক্ষে চলতি মাসে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদিসহ দলের পেসারদের গড় বোলিং গতি ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে নেমে আসায় প্রশ্ন উঠেছে তাদের পারফরম্যান্স নিয়ে।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ পাকিস্তান অধিনায়ক শাহীন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বলেন, প্রয়োজন হলে ২০০ কিলোমিটার গতিতেও বল করার চেষ্টা করবেন।
পেসারদের গতি কমে যাওয়ার কারণ হিসেবে অতিরিক্ত খেলার চাপ ও শারীরিক ক্লান্তিকে দায়ী করেন তিনি। ফাস্ট বোলারদের একটি যন্ত্রের সঙ্গে তুলনা করে শাহীন বলেন, একটি মেশিন দীর্ঘ সময় একটানা চললে যেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তেমনি ফাস্ট বোলারদেরও বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ দরকার।
তার ভাষায়, পাকিস্তানের কয়েকজন পেসার সাম্প্রতিক সময়ে টানা অনেক ক্রিকেট খেলেছেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের শরীরে ক্লান্তি এসেছে। একজন বোলার যখন সম্পূর্ণ সতেজ ও পর্যাপ্ত বিশ্রামপ্রাপ্ত থাকেন, তখন তিনি আরও বেশি গতি ও তীব্রতা নিয়ে বল করতে পারেন।
শাহীন আরও বলেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা দেশের জন্য সবসময় সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। কীভাবে আবার গতি বাড়ানো যায়, তা নিয়ে আমরা সবাই ভাবছি এবং কোচ ও ম্যানেজমেন্টও এটা নিয়ে কাজ করছে।’
এরপরই এক সাংবাদিকের ব্যক্তিগত গতির প্রশ্নটি হেসেই উড়িয়ে দেন শাহীন এবং মজার ছলে বলেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কথা জিজ্ঞেস করেন, তবে আপনার জন্য আমি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করব।’
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);