রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২১জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ মামুন হলে ‘জলতরঙ্গ’ ও ‘মোল্লা’ গ্রুপের কর্মীদের মধ্যে এই সংঘাত শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিক সমর্থিত ‘মোল্লা গ্রুপ’ এবং শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদার সমর্থিত ‘জলতরঙ্গ গ্রুপের’ মধ্যে এই বিরোধের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের অভিযোগ, একটি পক্ষ পার্শ্ববর্তী কড়াইল বস্তি থেকে বহিরাগতদের ভাড়া করে এনে হলে অবস্থানরত অন্য পক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালীন শহীদ মামুন হলের জানালার কাঁচ, দরজা ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এই বিশৃঙ্খলার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম এবং জিহাদ হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে। এছাড়া জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);