সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার( ২৩ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাসুক মিয়া। এসময় তিনি চাল বিতরণ কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা তদারকি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং ইউপি-র সকল সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ।
চাল বিতরণকালে চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, সরকারি নির্দেশনা মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। এলাকার কোনো দরিদ্র পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে ইউনিয়ন পরিষদ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। চাল পেয়ে এলাকার নিম্নআয়ের ও অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);