মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F %E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে সভাবেশস্থলে উপস্থিত হবেন চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ নির্বাচনি জনসভা শুরু হয়। বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপি নেতারা।

তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদরাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

ভোর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে ওঠে আলিয়া মাদরাসা মাঠ। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

এই জনসভার মাধ্যমেই দেশজুড়ে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এছাড়া, আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছান এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেটের এই জনসভা শেষে তার সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By