বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

তরুণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

সীমু দা
শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE

“দক্ষ তরুণ টেকসই ডেইরি” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে তরুণ নারী উদ্যোক্তাদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ীতে ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে দিনব্যাপী এই “টেকসই ডেইরি উন্নয়ন” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট জেলার ২৫ জন নির্বাচিত তরুণ নারী উদ্যোক্তা অংশ নেন।

এই প্রশিক্ষণে ডেইরি শিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ নিয়ে একই সাথে খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশলগত দিক সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়। আয়োজক সূত্রে জানা যায়, বর্তমান সময়ে ডেইরি শিল্প একটি অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনেক শিক্ষিত তরুণ-তরুণী ও নারী এই শিল্পের প্রতি দারুণ আগ্রহ দেখাচ্ছেন। তবে ডেইরি ফার্ম স্থাপন ও পরিচালনার সঠিক জ্ঞান না থাকায় অনেকেই যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সঠিক প্রশিক্ষণের অভাবে অনেকেই বড় পরিসরে খামার করার সাহস পাচ্ছেন না। এই শিক্ষিত যুব ও নারী সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে ব্র্যাক ডেইরি সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের থাকা-খাওয়া ও যাতায়াতসহ যাবতীয় খরচ ব্র্যাক ডেইরি বহন করেছে এবং প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণ এবং দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্ক কালেকশন ও প্রোডিউসার সার্ভিস বিভাগ ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন। বগুড়া অঞ্চল আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিক, ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রিন্সিপাল ড. মো. আহসান হাবিব, প্রশিক্ষণে এক্সটার্নাল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, এই ধরনের নিবিড় প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে আধুনিক দুগ্ধ খামার গড়ে তুলতে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By