মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ঢাকা-১০ ছাড়াও আরও এক আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ আসিফ মাহমুদের

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০০ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%93 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AB %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান পরাগ গণমাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেন ছেলে।

তবে তার পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।

মনোনয়ন ফরম সংগ্রেহের বিষয়ে জানতে চাইলে রমজানুল করিম বলেন, ‘বুধবার আসিফ মাহমুদের কয়েকজন লোক এসে তার ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে আমাকে বলেন। তাদের কথামতো আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে দিয়েছি। সাবেক এই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এর ছেয়ে বেশি কিছু আমি জানি না।’

এ বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে যোগাযেগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।  

তবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে গতকাল রাতে বিষয়টি জেনেছি। মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। কিভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটাও আমি জানি না। আমরা জানি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন এবং সেটাই চূড়ান্ত।’

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেন। ১২ ডিসেম্বর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন। এরপর ২২ ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By