শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

টেকনাফে আবারও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরিবর্তন করে মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। এর জন্য দলীয় নেতাকর্মীদের একাংশ ভোটারদের সঙ্গে নিয়ে একের পর এক কর্মসূচিও পালন অব্যাহত রেখেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে কক্সবাজারের টেকনাফে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং ধানের শীর্ষ মার্কায় ভোট প্রদানের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। যেখানে এ আসনে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়া দাবি তোলা হয়েছে।

টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্সে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন যুবদল নেতা ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। দোয়া মাহফিল শেষ পৌর এলাকায় পরিচালিত হচ্ছে গণসংযোগ এবং লিফলেট বিতরণ।

এ সময় নেতাকর্মীদের দীর্ঘ সময়ের মামলা-হামলায় নির্যাতিত উল্লেখ করে আবদুল্লাহকে মনোনয়ন প্রদানের দাবি জানানো হয়। স্লোগান দেওয়া হয় তার পক্ষে।

কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ জানান, টেকনাফে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নির্যাতনের শিকার জন নেতা আবদুল্লাহ। এখানে তার সমর্থনও আকাশচুম্বী। ধানের শীর্ষ প্রার্থী বিজয় নিশ্চিত করতে তাকে মনোনয়ন দেওয়া জরুরি।

কর্মসূচিতে বিএনপি, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 
এর আগে একই দাবিতে উখিয়া ও টেকনাফে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাফনের কাপড় পরে মশাল মিছিল, কলা গাছ রোপণ, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচিতে আবদুল্লাহর মনোনয়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By