শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

ঝিনাইদহ শহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন (৩৮) পবহাটি মণ্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের অভিযোগ, সম্প্রতি মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় পরিবারের এক নিকটাত্মীয়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় মুরাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদ দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মুরাদের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায়। উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কেন ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By