শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

‘জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন’

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8

শিলং কিংবা লন্ডনে বসে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবি যদি সত্যিই করা হয়, তবে তার প্রমাণ হিসেবে গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ ঐতিহাসিক বাসস্ট্যান্ড চত্বরে এনসিপি’র গাজীপুর জেলা আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমন। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা যায়নি। কালীগঞ্জের অনেক এলাকায় এখনও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নেই এবং প্রতিদিন দীর্ঘ সময় লোডশেডিংয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, যখন একজন সংসদ সদস্য প্রকাশ্যে দাবি করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকার পথ দিয়েই মাদকের চালান যাতায়াত করে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ একজন মন্ত্রী কীভাবে সারা দেশের মাদক নির্মূলে সফল হবেন।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অধিকারের বাংলাদেশ প্রত্যাশা করেছিল। সেই লক্ষ্যেই ঐকমত্য কমিশনের মাধ্যমে বিভিন্ন সংস্কার প্রস্তাব প্রণয়ন এবং গণভোটের উদ্যোগ নেওয়া হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিয়ে তাদের মতামত জানালেও সেই রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা আমিনুল এহসানসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীরা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও স্লোগানে অংশ নেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By