বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, যা আছে এতে?

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8 %E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%A4%E0%A7%87

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়াসহ একাধিক গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া উপস্থাপন করে। সরকার জানিয়েছে, প্রযুক্তিনির্ভর অনলাইন ও অফলাইন জুয়া কার্যক্রমের বিস্তার রোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং আর্থসামাজিক ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ সংশোধন করে নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত আইনে জুয়া, অনলাইন গ্যাম্বলিং, ডিজিটাল ওয়ালেট, বুকমেকার, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। মন্ত্রিসভা আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এ ছাড়া সভায় ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়াও অনুমোদন পায়। সংশোধিত আইনে পাবলিক পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় অবৈধ হস্তক্ষেপকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে কঠোর শাস্তির প্রস্তাবও রাখা হয়েছে।

মন্ত্রিসভা ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পূর্বের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, চিকিৎসাবিজ্ঞান, আইন, ব্যবসা প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।

একই বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, সাইবার স্পেসে মাদকসংক্রান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা এবং মাদক শনাক্তে ডগ স্কোয়াড গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

মন্ত্রিসভা এসব আইনের খসড়া প্রয়োজনীয় ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By