বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

জুড়ী হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দিলেন এমপি নাসির উদ্দিন

সীমু দা
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বুধবার (২৫ মার্চ)  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। মতবিনিময় সভায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু দ্রুত সময়ের মধ্যে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ জনবল সংকট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এছাড়া হাসপাতালে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দালালদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার প্রকৃত অবস্থা নিজ চোখে দেখতে ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন; খোঁজ নেন চিকিৎসা ও সেবার মান সম্পর্কে। অনেকের শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে শুনেছেন তাদের অভিযোগ ও অভিজ্ঞতার কথা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By