বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার বাঁধাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তার রফিকুল উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার মীরপুরে রামিসা হত্যাকাণ্ডের দুই দিন পর রফিকুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট শেয়ার করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);