বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

জমে উঠেছে কোরবানির পশুর হাট, ভালো দামের আশা খামারিদের

সীমু দা
শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%97%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BF

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে দ্বীপ জেলা ভোলার পশুর হাট-বাজার। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে আসতে শুরু করেছেন হাটে। ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে প্রতিদিন। দেশি গরুর চাহিদা বেশি থাকায় খামারিরা ভালো দামের আশা করছেন। পাশাপাশি বাজারে স্বাস্থ্যকর ও মোটাতাজাকরণমুক্ত পশু কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।

ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। এরইমধ্যে জমে উঠেছে দ্বীপজেলা ভোলার পশুরহাটগুলো। বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা।

জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু, মহিষ ও ছাগল নিয়ে আসতে শুরু করেছেন বাজারগুলোতে। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি।

ভোলা সদরের ইলিশার হাট, পরানগঞ্জ, গজারিয়া, ঘুইংগারহাট, ভেলুমিয়ারহাট, ব্যাংকেরহাট, বাংলাবাজার, চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিনের পশুর হাটগুলোতে দেখা গেছে, ছোট, মাঝারি ও বড় আকারের গরুর পাশাপাশি দেশি জাতের গরুর চাহিদা সবচেয়ে বেশি। খামারিরা বলছেন, এ বছর পশু পালনে খাবার ও পরিচর্যার খরচ বেড়েছে। তাই তারা কাক্সিক্ষত দাম পাওয়ার আশা করছেন।

দেশি গরুর চাহিদা বেশি থাকায় ভালো দাম পাবেন বলে আশা করছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের শেষ সপ্তাহে পশুর বাজারে বেঁচাকেনা আরও বাড়বে। ভোলা সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খামারি মো. আলী জানান, তিনি প্রায় ১৪ বছর ধরে কোরবানির পশু পালন ও বিক্রি করছেন।

এবারও বেশ কয়েকটি গরু প্রস্তুত করেছেন বিক্রির জন্য। এ বছর খাবারের দাম বেশি ছিল। তাই ভালো দামের আশায় আছি। ভালো দাম পেলে যা ধারদেনা করে গরু লালন পালন করছি তার ঋণ পরিশোধ করতে পারব।

কাউসার নামে গজারিয়া বাজারের গরু বিক্রেতা জানান, গরু কিনে পরিচর্যা করে আমার প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে। কিছু বাড়তি লাভ পেলে বিক্রি করে দেব।

অন্যদিকে ক্রেতা রাকিব উদ্দিন অমি জানান, তারা স্বাস্থ্যকর ও প্রাকৃতিকভাবে লালন-পালন করা পশু কিনতে আগ্রহী। বাজারে অতিরিক্ত দাম চাওয়া হলেও দরদাম করে অনেকে পশু কিনছেন। আমরাও কেনার অপেক্ষায় আছি। পছন্দ মতো গরু কিনতে এক হাট থেকে আরেক হাটে ঘুরছি। দামের মধ্যে পেলে কিনে ফেলব।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন জানান, কোরবানির চাহিদা পূরণে জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। এছাড়া বাজারগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক পরিস্থিতি তদারকিতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোলা জেলায় কোরবানির পশুর চাহিদা ৮১ হাজার ১৮০টি হলেও প্রস্তুত রয়েছে ১ লাখ ৩ হাজার টি পশু। এর মধ্যে গরুর সংখ্যা ৬৫ হাজার ২৭১টি।

পশু কেনাবেচার জন্য স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে অর্ধশত হাটকে কেন্দ্র করে ৪৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার চাহিদা পূরণ করে অন্য জেলাতেও পশু বিক্রির প্রস্তুতি চলছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By