বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

জবিতে মন্দিরের জন্য নির্ধারিত জায়গায় ওয়াশরুম নির্মাণ সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%93

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্দির স্থাপন সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, “সম্প্রতি ক্যাম্পাসে মন্দির স্থাপনের দাবিতে কিছু শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। এ প্রেক্ষিতে কয়েকটি পত্রিকায় ‘কেন্দ্রীয় মন্দিরের জন্য নির্ধারিত জায়গায় শিক্ষার্থীদের ওয়াশরুম নির্মাণ করা হচ্ছে’—এমন তথ্য প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও বাস্তবতা বিবর্জিত।”

এ বিষয়ে আরও জানান, “বর্তমান ক্যাম্পাসে কোথাও কেন্দ্রীয় মন্দিরের জন্য কোনো স্থান কখনো নির্ধারণ করা হয়নি। বরং সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ মন্দির কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিষয়টি পূর্ববর্তী প্রশাসনের সময়েই একটি সেটেলড ইস্যু হিসেবে নির্ধারিত হয়, যা সংশ্লিষ্ট সবাই অবগত।”

বিজ্ঞপ্তিতে আরও জানান “দ্বিতীয় ক্যাম্পাসে মন্দির কমপ্লেক্স নির্মাণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন ডিপিপিতেও অন্তর্ভুক্ত রয়েছে। ডিপিপি অনুমোদন পেলে অন্যান্য অবকাঠামোগত কাজের সঙ্গে সঙ্গে মন্দির নির্মাণ কার্যক্রমও শুরু হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকারকে সমানভাবে সম্মান করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নীতির প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ। এছাড়া সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন বলেও জানায় প্রশাসন।”

উল্লেখ্য, সর্বশেষ প্রশাসনের সার্বিক আর্থিক ও প্রশাসনিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগে পৃথকভাবে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করেছে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধর্মাবলম্বীর অধিকার ও মর্যাদা রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও সমানভাবে সচেষ্ট থাকবে, উল্লেখ করে এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By