বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

জবিতে বাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

সীমু দা
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%85%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী হতাহত হননি।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চলমান বৃষ্টির মধ্যে হঠাৎ করেই একটি বড় গাছ উপড়ে পার্কিং এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আছড়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাছের বিশাল কাণ্ড বাসের ছাদ ভেদ করে ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছ অপসারণের উদ্যোগ নেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও শুরু হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, “আজ সকালে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর বড় একটি গাছ ভেঙে পড়ে। সৌভাগ্যবশত কোনো শিক্ষার্থী বা অন্য কেউ আহত হয়নি। তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। এগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আজ গাছটি বাসের ওপর পড়েছে, কিন্তু এটি যদি শিক্ষার্থীদের ওপর পড়ত, তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By