শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

চোখ উপড়ে ও কান কেটে কৃষককে হত্যা

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে নুরুল ইসলাম তালুকদার (৫৫) নামে এক কৃষককে চোখ উপড়ে ও কান কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই কৃষক। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত ইয়াসিন আলী তালুকদার ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে পাশের উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের ধানক্ষেতে ডান চোখ উপড়ানো ও বাম কান কাটা লাশ দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনরা।

সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নুরুল ইসলাম জানান, ধান কাটতে যাওয়া কৃষকরা বেলা ১১টার দিকে লাশটি দেখতে পান। নিহতের গ্রাম নিশ্চিন্তপুর লাঙ্গলমোড়ার পূর্বদিকে অবস্থিত। লাশের ডান চোখ উপড়ে নেওয়া হয়েছে এবং ডান কান কাটা ছিল।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘নরুল ইসলামের ডান চোখে চাকু কিংবা রড ঢুকিয়ে ও বাম কান কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর কান ও চোখ নিয়ে গেছে তারা। শনিবার দুপুরে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে
তদন্ত চলছে। একইসঙ্গে মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By