শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে তাজিয়া মিছিল, হাজারো মানুষের ঢল

সীমু দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A2%E0%A6%B2

পবিত্র আশুরা উপলক্ষে আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে রাজবাড়ীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে জেলা শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে খালি পায়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। অনেককে রাস্তার পাশ থেকে মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশে গোলাপজল ছিটিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে দেখা যায়।

মিছিল শেষে খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে কারবালার শোকাবহ ঘটনা, হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ এবং আশুরার তাৎপর্য তুলে ধরে ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, কারবালার শোকগাথা স্মরণে শুক্রবার (২৬ জুন) সারাদেশের মতো রাজবাড়ীতেও পবিত্র আশুরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। মুসলিম বিশ্বের কাছে ১০ মহররম ত্যাগ, শোক এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার প্রতীক। ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহাদত বরণ করেন। সেই আত্মত্যাগের স্মরণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়ে আসছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By