বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

চীনা নাগরিকের ২৪ লাখ টাকা ও কাগজপত্র নিয়ে লাপাত্তা স্ত্রী

সীমু দা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A8%E0%A7%AA %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%97%E0%A6%9C%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

সোমবার (২২ জুন) রাতে তিনি ফুলবাড়ী থানায় অভিযোগ জানাতে গেলে ঘটনাটি ঢাকার সাভারে ঘটেছে বলে তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেয় পুলিশ।

অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তিনি জানান, তার স্ত্রী মোর্শেদা বেগম প্রতারণার মাধ্যমে তার কাছে থাকা প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। এ কারণে তিনি থানায় অভিযোগ করতে এসেছেন।

আন হংওয়েই বলেন, “আমার স্ত্রী অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে গেছেন। এ বিষয়ে আইনি সহায়তা চাইতে থানায় এসেছি। পুলিশ আমাকে সাভার থানায় অভিযোগ করতে পরামর্শ দিয়েছে।”

এ বিষয়ে মোর্শেদা বেগমের মা শাহানা বেগম বলেন, বিয়ের কয়েকদিন পর তার মেয়ে ও জামাই একসঙ্গে ঢাকায় চলে যান। এরপর তারা আর বাড়িতে ফেরেননি। অভিযোগের বিষয়টি তিনি অন্যদের কাছ থেকে শুনেছেন বলে জানান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, চীনা নাগরিক থানায় এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযোগে উল্লেখিত ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে। তাই তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ভাষাগত সমস্যার কারণে ওই নাগরিকের বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে ইশারা ও সীমিত যোগাযোগের মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন।

উল্লেখ্য, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সময় চীনা নাগরিক আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By