বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%8C%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। আগে এখান থেকে ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট যেত। এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা সামনে এগোতে চাই। আমরা চিংড়ি মাছের দৌঁড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌঁড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই।

তিনি বলেন, গেল ৫৪ বছরে জুলুমের শিকার পরিণত হয়েছে অনেকে। সবথেকে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। গেল আওয়ামী সরকারের আমলে সবগুলো অফিস একসাথে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছিল।

জামায়াত আমির অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি হিসেবে নাম দিয়ে মামলা বাণিজ্য করেছে।

সিলেটবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরে জামায়াত আমির বলেন, এখানকার মানুষের সুপেয় পানি পাওয়া আলাদীনের চেরাগের মতো। তিনি বলেন, এই অঞ্চল খনিজ সম্পদে ভরপুর। কিন্তু সেটার ন্যায্য হিস্যা মানুষ পায় না। এখানকার নদীগুলোকে শুকিয়ে হত্যা করে কঙ্কাল ও মরুভূমি বানানো হয়েছে। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনও সব জায়গায় পাওয়া যায় না।

মদ-গাঁজা-অস্ত্রে একদল সবসময় অস্থির করে রাখে সিলেটকে, এমন কথাও বলেন ডা. শফিকুর। তিনি বলেন, জামায়াত এইসব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের সেবা করার দায়িত্ব পেলে কেউ চাঁদাবাজি করার এবং ঘুষ নেওয়ার সাহস পাবে না বলেও উল্লেখ করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By