ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ভোরের দিকে কুয়াশা আরও ঘন হয়ে ওঠায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);