মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

গৌরীপুরে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8C%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

ময়মনসিংহের গৌরীপুরে ‘জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহীদ হারুন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি সালেহীন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ ও কলেজ সেক্রেটারি সাইফুল মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম হামিম, বাংলাদেশ জামায়াতে ইসলামি গৌরীপুর উপজেলা শাখার আমির ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান, ইঞ্জিনিয়ার ড. সৈয়দ জিয়া উদ্দীন এবং উপজেলা জামায়াতের সাবেক আমির এডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার জোবায়ের আল মাহমুদ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, গৌরীপুর উপজেলা শাখার দপ্তর ও যুব বিভাগের সভাপতি আবদুল বারি, উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা সুলতান আহমদ, কর্ম ও শূরা সদস্য মাওলানা ফজলুল হক এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর শাখার সভাপতি ডা. আব্দুর নূর, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস এম জুবায়ের হোসাইন, ২নং গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, ৬নং বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন ফকিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আদর্শিক শিক্ষা, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তরুণদের নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By