বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান: মির্জা ফখরুল

সীমু দা
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হওয়া, ফ্যাসিস্ট তৈরি না হোক সে কারণে আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো।”

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী আসন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গোলীনবাবুর হাটে নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

গণভোট প্রসঙ্গে তিনি আরো বলেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই। কে সংস্কার চায়, আর কে চায় না। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। যারা চায় দেশটা নতুনভাবে উন্নয়নের পথে চলবে তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন।”

তারেক রহমান সম্পর্কে মির্জা আলমগীর বলেন, “তারেক রহমান ঠাকুরগাঁও এর জনসভায় এসে প্রতিপক্ষের কোনো সমালোচনা করেননি। তিনি নিজে কী করবেন তা শুধু জনগণকে জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।”

তিনি বলেন, “আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।”

“হিন্দু মুসলমান বেধেছি জোট ধানের শীষে দিব ভোট” এই স্লোগান দিয়ে তিনি বলেন, “আপনারা সংখ্যালঘু না, আপনারা এই দেশেরই নাগরিক। তাই মনে সাহস সঞ্চয় করুন, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি।” নির্বাচনী এ পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By