বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ড. মোবারক হোসেন ‎

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A1 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসেন বলেছেন, জনগণের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হলে হাসিনার মত পরিনতী হবে। হাসিনা পালিয়েছে ভারতে।আপনারা পালানোর মত জায়গায় খুঁজে পাবেন না।অবিলম্বে জনগণের গণরায় বাস্তবায়ন করুন। ‎

‎বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় নগরীর আইটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে “গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক মজিবুর রহমানের পরিচালনায় সেমিনারে ড. মোবারক হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত, আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। ‎ড. মোবারক হোসেন বলেন, সহস্র শহীদের আত্মত্যাগ, অসংখ্য আহত মানুষের ত্যাগ এবং জনগণের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে।

তিনি ওসমান হাদী হত্যা মামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। ‎অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মু. শহিদুল্লাহ। তিনি গণভোটের গুরুত্ব, জনগণের মতামতের মূল্যায়ন এবং রাষ্ট্র পরিচালনায় জনঅংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব আবু রায়হান, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, মোহাম্মদ হোসাইন, কাজী নজির আহম্মেদ, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, শাহাদাত হোসেন, মিজানুর রহমান এবং অধ্যাপক শহিদুল ইসলাম। ‎সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By