শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

খুলনায় ২ পক্ষের মারামারি, যুবককে হত্যা

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ন

খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঈশানের অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির সময় ঈশান ও রাজ ছুরিকাঘাতে আহত হয়। ঈশানের পেটের ডান পাশে গুরুতর জখম ছিল। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। আহত রাজ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By