মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন ফের দেশে আবারও ভূমিকম্প অনুভূত পাকিস্তানিদের দেশে ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে ঈদের আগে রিজার্ভে বড় সুখবর জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১০৩ সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে ২ জনকে জরিমানা

সীমু দা
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%96%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%A8 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কে খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ২ জনকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। অভিযানে সড়কের ওপর খড় শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অপরাধে ২ জনকে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সড়কে খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর কারণে সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকাতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক সকলের জন্য উন্মুক্ত। সড়কে খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় এবং মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By