মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ক্ষুধা পেলে রেগে যাওয়াটা কি কোনো রোগের ইঙ্গিত?

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১:২১ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BF %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4

অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় ধরে খাবার গ্রহণ না করার কারণে অনেকেই বিরক্ত বা রেগে যায়। একই পরিস্থিতিতে কেউ শান্ত থাকতে পারলেও অন্য কেউ হঠাৎ রেগে যায়। সাধারণত আমরা বলি, ‘খিদে পেয়েছে তাই রেগে গেছে।’ 

সম্প্রতি এই অবস্থার জন্য ব্যবহৃত শব্দ হলো ‘হ্যাংরি’। যদিও শব্দটি মজার মনে হয়, কিন্তু এর পেছনে শরীর, মস্তিষ্ক ও আবেগের জটিল সম্পর্ক কাজ করছে।

শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ খিদে ও রাগের সম্পর্ক অনুভব করলেও ‘হ্যাংরি’ শব্দটি মাত্র ২০১৮ সালে অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়েছে। ক্ষুধা কীভাবে মেজাজ প্রভাবিত করে তা নিয়ে গবেষণা এখনো সীমিত। আগে ধারণা ছিল রক্তে শর্করা কমলে মানুষ খিটখিটে হয়ে যায়, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বিষয়টি এতটা সরল নয়।

এক গবেষণায় ৯০ জন প্রাপ্তবয়স্কের শরীরে এক মাস ধরে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর ব্যবহার করা হয়। একই সঙ্গে তারা দিনে দুবার ক্ষুধা ও মানসিক অবস্থা অ্যাপে রিপোর্ট করতেন। ফল দেখিয়েছে, রক্তে শর্করা কম থাকলেও সবাই রেগে যায় না। বরং যারা সচেতনভাবে নিজেদের ক্ষুধা অনুভব করেছেন, তারাই বেশি বিরক্তি বা নেতিবাচক আবেগ দেখিয়েছেন। অর্থাৎ ক্ষুধা ও রাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়া কাজ করে, যাকে বলা হয় ইন্টারোসেপশন—নিজের শরীরের সংকেত কতটা ঠিকভাবে আমরা বুঝতে পারি। 

ক্ষুধার সংকেত প্রথম ধরা পড়ে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। এরপর ইনসুলা নামের অংশ আমাদের বলে দেয় আমরা খিদে পেয়েছি। এই ইনসুলা আবেগ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, যাদের ইন্টারোসেপশন ভালো, তারা ক্ষুধার্ত হলেও আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন।

ক্ষুধাজনিত মেজাজের পরিবর্তন শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রেও প্রভাব ফেলে। এমন সময় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়, ফলে মানুষ চিপস, বার্গার বা মিষ্টিজাতীয় খাবারের দিকে ঝুঁকে যায়। দীর্ঘদিন শরীরের সংকেত উপেক্ষা করলে মানসিক চাপ ও শারীরিক সমস্যা বাড়তে পারে।

শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়, কারণ তারা এখনো শরীরের সংকেত ঠিকভাবে বুঝতে পারে না। তাই হঠাৎ কান্না, রাগ বা জেদ দেখা দিতে পারে। বড়দের ক্ষেত্রেও ব্যস্ত জীবন ও স্ক্রিনের কারণে এমন ঘটনা সাধারণ।

বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুধা লাগলেও মেজাজ নিয়ন্ত্রণ সম্ভব। নিয়মিত খাবার খাওয়া, শরীরের সংকেত বুঝতে শেখা এবং হালকা ব্যায়াম বা হাঁটা মেজাজ নিয়ন্ত্রণে সহায়ক। সব খারাপ মুডের কারণ ক্ষুধা নয়, তবে সচেতন হলে অনেক অপ্রয়োজনীয় রাগ ও ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব। পরেরবার রেগে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা যায়—এটা কি আসলেই পরিস্থিতির কারণে, নাকি শুধু ক্ষুধার প্রভাব? 

সূত্র: এনডিটিভি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By