বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

‘ক্ষমতায় গেলে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে বিশেষ সুবিধা দিবে জামায়াত’

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ৫ বছর বয়স পর্যন্ত শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ ছাড়া কর্মজীবী নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশনে সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়।

নারীদের জন্য বিশেষ কর্মঘণ্টার প্রস্তাব:

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত ইনসাফ কায়েম করতে চায়। নারীরা তাদের কর্মস্থলে ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করবেন, কিন্তু পারিশ্রমিক পাবেন ৮ ঘণ্টারই। একেই প্রকৃত ইনসাফ হিসেবে উল্লেখ করেন তিনি।

নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড:

নির্বাচনী পরিবেশ নিয়ে বর্তমান সরকারকে সতর্ক করে জামায়াতের এই নেতা বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা সরকারকে বলতে চাই, দ্রুত নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত করুন। অন্যথায় ধরে নেওয়া হবে, আপনারা গত ফ্যাসিস্ট সরকারের মতোই দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দেওয়ার ষড়যন্ত্র করছেন।”

ভোলা-বরিশাল সেতু নির্মাণের অঙ্গীকার:

আঞ্চলিক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “বিগত দিনে অনেক দল ক্ষমতায় এসেও ভোলা-বরিশাল সেতু নির্মাণের ওয়াদা পূরণ করেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এই সেতু নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মো. শরিফের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি), অ্যাডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান (সভাপতি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি), নুরুল ইসলাম সাদ্দাম (কেন্দ্রীয় সভাপতি, ছাত্রশিবির), মোহাম্মদ রিয়াজুল ইসলাম (ভিপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)।

অনুষ্ঠানে ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিনের হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়ে তাকে ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেন অধ্যাপক মুজিবুর রহমান।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By