বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী

ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা

সীমু দা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

গুনে গুনে ৬ উইকেট বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং স্পেল। জিম্বাবুয়ের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২ নম্বরে উঠে এসেছেন এই স্পিডস্টার।

বুধবার আইসিসি থেকে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। তবে বাংলাদেশের অন্য কোনো বোলার র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেননি। । বোলারদের তালিকায় দেশের হয়ে শীর্ষস্থানে থাকা মেহেদী মিরাজ এক ধাপ পিছিয়ে নবম স্থানে অবস্থান করছেন।

এছাড়া শরিফুল ৩ ধাপ পিছিয়ে ২১, মোস্তাফিজ ৪ ধাপ পিছিয়ে ২৭ এবং রিশাদ ৮ ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে অবস্থান করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট নেওয়া তাসকিন অবশ্য ২৯ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪২ রান তাড়া করতে গিয়ে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়েও। আইসিসি র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদনে সেই চিত্র আরও স্পষ্ট হলো। গত এক সপ্তাহে বাংলাদেশের কোনো ব্যাটারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি।

তবে অবনতির তালিকায় নাম লিখিয়েছেন একাধিক ব্যাটার। তানজিদ তামিম এক ধাপ পিছিয়ে ৩৮, লিটন এক ধাপ পিছিয়ে ৬১, সৌম্য পাঁচ ধাপ পিছিয়ে ৭০ এবং অধিনায়ক মিরাজ ৪ ধাপ পিছিয়ে ৭২ নম্বরে অবস্থান করছেন। তবে ২০ ও ৩০ নম্বরে থাকা হৃদয়-শান্তর র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য ৬ উইকেট নেওয়া নাহিদ রানা ৩১ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By