মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কেন্দ্র দখলের চিন্তাকারীদের ভিন্নরকম নতুন বার্তা দিলেন হাসনাত

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%96%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, সামনে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “বাসা থেকে মা–বাবার দোয়া নিয়ে বের হইয়েন।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যামিলি কার্ড ভুয়া এবং এটি সম্পূর্ণ বেআইনি। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার নিজেই বিষয়টিকে অবৈধ ঘোষণা করেছেন। যারা এই কার্ড নিয়ে কেন্দ্রে আসবে, তাদের আটক করার নির্দেশ দিয়েছেন ইসি। তাহেরের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

ডা. তাহের আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতায় গেছে। তিনি বলেন, “তারা আবার দেশ শাসনের নামে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়।” তবে দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবক তা হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি সবাইকে সতর্ক করে বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, “যারা শয়তানি করবে, তাদের মারবেন না। ধরে পুলিশে দিন। তবে যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে, তাদের আমরা ছাড় দেব না।”

এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া এবং খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By