বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

কুমিল্লায় রেল ওভারপাস বর্ধন ও মরণফাঁদ ব্যারিক্যাড অপসারণের দাবিতে মানববন্ধন 

সীমু দা
সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

কুমিল্লায় রেল ওভারপাস বর্ধন ও মরণফাঁদ ব্যারিক্যাড অপসারণের দাবিতে মানববন্ধন হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি পদুয়ারবাজার রেল ওভারপাস পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার অংশে মরণফাঁদ ব্যারিক্যাড অপসারণ, মহাসড়কে হতাহতদের ক্ষতিপূরণ, রেল বাস সংঘর্ষে দূঘটনায় নিহত আহতদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে মহানগর ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে পদুয়ারবাজার বিশ্বরোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পদুয়ারবাজার বিশ্বরোড এখন এক মরণফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মরছে। বিগত পতিত সরকারের সময় রেল ওভারপাস করা হলেও অদৃশ্য কারনে তা স্বল্প আকারে করা হয়। যার কারনে ইউটার্ন নিতে গিয়ে অসংখ্য দুর্ঘটনার শিকার হতে হয়। নোয়াখালী লক্ষীপুরগামী বাসের জন্য কোন ওভারপাস বা ইউলুপ নাই। মহাসড়কে ব্যারিক্যাড দিয়ে মানবসৃষ্ট মরণফাঁদ তৈরি করা হয়েছে। যার সর্বশেষ সংযোজন গতকালের বাস রেলের সংঘর্ষে ১২ জনরে প্রানহানী। আমরা এর উত্তরন চাই, স্থায়ী সমাধান চাই। তারা আরও বলেন, এই আসনের এমপি জননেতা মনিরুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবীতে আন্দোলন করে আসছেন। ইতিমধ্যে তিনি মন্ত্রীর কাছে আবেদন করেছেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আমরা তাঁর নির্দেশনায় আজ মানববন্ধনে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে পদুয়ারবাজার বিশ্বরোডের ওভারপাস পল্লীবিদ্যুৎ পাড় করে নাসাতে হবে। নোয়াখালীগামী সড়কে ইউলুপ নির্মান করতে হবে। হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে৷

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, মহানগর দক্ষিণ থানা বিএনপির সভাপতি আবু হানিফ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক এডভোকেট মোতালেব হোসেন, সদস্য সচিব নাসির উদ্দিন, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু, বিএনপি নেতা আমানউল্লাহ আমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দস ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By