বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%B6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। জেলার ১১টি সংসদীয় আসনের আওতাধীন ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ধাপে ধাপে পাঠানো হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম ধাপে ব্যালট পেপার ছাড়া বাকি সব ধরনের সংসদ নির্বাচন ও গণভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, সিল, কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, গানি ব্যাগসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য বিভিন্ন উপকরণ।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব সরঞ্জাম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটগ্রহণকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও একযোগে চলমান রয়েছে, যাতে ভোটগ্রহণের দিন কোনো ধরনের জটিলতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করা যায় এবং ভোটকেন্দ্রের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হয়।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে সরঞ্জাম বিতরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রথম ধাপে ব্যালট পেপার ছাড়া সব সরঞ্জাম পাঠানো হয়েছে, দ্বিতীয় ধাপে মনিহারি ও অন্যান্য সহায়ক সামগ্রী পাঠানো হবে এবং সর্বশেষ ধাপে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে ব্যালট পেপার সরবরাহ করা হবে। বর্তমানে এসব নির্বাচনী সামগ্রী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাখা হচ্ছে এবং ভোটগ্রহণের একদিন আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১১টি সংসদীয় আসনের ১৪৯২টি কেন্দ্রে সেগুলো পাঠানো হবে। যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হবে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সংসদ নির্বাচনের ব্যালট পেপার সরাসরি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা হবে এবং গণভোটের ব্যালট পেপার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গণভোটের ব্যালট পেপার পৌঁছেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণের এক সপ্তাহ আগে সেগুলোও জেলার ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে, যাতে নির্ধারিত সময়ে ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা যায়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By