বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

কুখ্যাত অপরাধী এপস্টেইনের কাছে কাবার গিলাফের কাপড় পাঠানো হয়েছিল

সীমু দা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%8F%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

 যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পবিত্র কাবা শরিফের গিলাফের (কিসওয়া) কাপড় পাঠানো হয়েছিল এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি মার্কিন বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) প্রকাশিত এপস্টেইন ফাইলস থেকে।

ফাইলসে অন্তর্ভুক্ত ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের একাধিক ইমেইলে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাতের নারী ব্যবসায়ী আজিজা আল-আহমাদি ও আব্দুল্লাহ আল-মারি নামের এক ব্যক্তির উদ্যোগে কিসওয়ার তিনটি অংশ এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বিশ্বজুড়ে মুসলমানদের কাছে কিসওয়া অত্যন্ত পবিত্র ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। প্রতিবছর কাবা শরিফ থেকে পুরোনো গিলাফ খুলে নতুন কিসওয়া পরানো হয়। পুরোনো কিসওয়ার অংশগুলোকে ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে অত্যন্ত মূল্যবান মনে করা হয়।

এপস্টেইন ফাইলের ইমেইল অনুযায়ী, সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে আকাশপথে এই কাপড়গুলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। চালানের সঙ্গে প্রয়োজনীয় সব আনুষঙ্গিক কাগজপত্রও যুক্ত ছিল।

ইমেইলগুলোতে উল্লেখ করা হয়, পাঠানো তিনটি অংশের মধ্যে একটি ছিল কাবা শরিফের ভেতরের অংশ থেকে নেওয়া, একটি বাইরের গিলাফের অংশ এবং তৃতীয়টি একই উপাদানে তৈরি হলেও ব্যবহার করা হয়নি। অব্যবহৃত অংশটিকে ‘শিল্পকর্ম’ হিসেবে শ্রেণিভুক্ত করার উদ্দেশ্যেই এমনভাবে উল্লেখ করা হয়েছিল বলে ইমেইলে জানানো হয়।

২০১৭ সালের মার্চ মাসে চালানটি এপস্টেইনের বাড়িতে পৌঁছে। এর আগেই তিনি কারাদণ্ড ভোগ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত ছিলেন।

একটি ইমেইলে আজিজা আল-আহমাদি সরাসরি এপস্টেইনকে উদ্দেশ করে কিসওয়ার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে লেখেন, এই কালো অংশটি ন্যূনতম এক কোটি মুসলমান স্পর্শ করেছেন, সুন্নি, শিয়া ও অন্যান্য মাজহাবের অনুসারীরা।

তিনি আরও লেখেন, তারা কাবা শরিফের চারদিকে সাতবার তাওয়াফ করেন এবং দোয়া ও অশ্রু এই কাপড়ে রেখে যান এই আশায় যে তাদের প্রার্থনা কবুল হবে।

তবে আহমাদির সঙ্গে এপস্টেইনের পরিচয় কীভাবে হয়েছিল কিংবা কেন এই পবিত্র সামগ্রীগুলো তার কাছে পাঠানো হয়েছিল সে বিষয়ে ইমেইলগুলোতে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এফবিআইয়ের একটি নোটে দাবি করা হয়েছে, জেফরি এপস্টেইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নোটে বলা হয়, তিনি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ ছিলেন এবং তার অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By