মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” — ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের মাধ্যমে যে সহানুভূতি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রশাসন ক্যাডারের মামুনুর রশিদ মাজু, ঢাকায় চাকরির পাশাপাশি নিজ এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তাঁর মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি তিনি কিশোরগঞ্জ উপজেলার এতিম, অসহায়, দুস্থ ও খেটে খাওয়া ছয় শতাধিক মানুষকে উষ্ণতার ছোঁয়া দিয়েছেন। গত দুই সপ্তাহ আগে উত্তরের হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় শীতার্তদের মাঝে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের কৃতি সন্তান এবং প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা তাঁর প্রতিনিধির মাধ্যমে ছয় শতাধিক কম্বল বিতরণ করেছেন। বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝেও তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

কম্বল পেয়ে একাতার বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মাসুম হোসেন বলেন, “স্বল্পবস্ত্রে রাতযাপন করা শীতে খুবই কষ্টকর। এই কম্বলের উষ্ণতায় ভালোভাবে ঘুম পাড়তে পারব ইনশাআল্লাহ।” শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি দাতা সংস্থা ও সমাজের সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করে আসছেন।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় থেকে আর্থিক বরাদ্দ এনে দিয়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থানসহ বিভিন্ন উন্নয়ন কাজে তিনি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন। মামুনুর রশিদ মাজু বলেন, “বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির সুবাদে বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে আমার সীমাবদ্ধ অবস্থান থেকেও এলাকার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা করি। কারণ সব সময় শিকড়ের প্রতি মন টানে।”



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By