বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

কালুখালীতে ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে অভিযোগ

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%9A %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

রাজবাড়ীর কালুখালী বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক সুপার এজেন্টের বিরুদ্ধে অবৈধভাবে আটটি সাব-এজেন্ট শাখা বন্ধ করে দেওয়া, গ্রাহক হয়রানি এবং কমিশন আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী সাব-এজেন্ট বঙ্কিম চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বালিয়াকান্দির বড়-ঘিকমলা গ্রামের মৃত বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে বঙ্কিম চন্দ্র বিশ্বাস ও রাশিদুল ইসলাম অভিযোগ করেন, কালুখালী বাজারে অবস্থিত ‘এস, এ, রকিব প্রিন্টার্স ও প্রেস’ নামের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সুপার এজেন্ট সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এবং নিজস্ব উদ্যোগে তাদের আটটি সাব-এজেন্ট আউটলেট বন্ধ করে দিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, সুপার এজেন্ট তাদের ব্যাংকের সঞ্চয়ী হিসাবের সঠিক হিসাব দিচ্ছেন না এবং সাব-এজেন্টদের প্রাপ্য কমিশন আটকে রেখে নিজেই ভোগ করছেন। এছাড়া আউটলেটের সদস্যদের এফডিআর-কৃত টাকা ও ব্যাংকিং জমার টাকা ফেরত চাইলে উল্টো হুমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অবৈধভাবে বন্ধ হওয়া আউটলেটগুলোর মধ্যে রয়েছে বঙ্কিম স্টোর (মৃগী বাজার—যা ২৩/০৪/২০২৪ইং থেকে বন্ধ), মীর সানি (রায়নগর/রায়নগর বাজার—যা ১৬/০২/২০২৬ইং থেকে বন্ধ), মেসার্স খান ট্রেডার্স (কল-কলিয়া বাজার), মেসার্স আবির ট্রেডার্স (লাড়ীবাড়ী বাজার), মেসার্স রফিকুল ইসলাম ট্রেডার্স (সোনাপুর মোড়), মীর সানি ট্রেডার্স (রায়নগর সুইচ গেট), বিল্লাল ট্রেডার্স (বাংলাদেশ হাট), সালাম ফার্মাসী (হরিণবাড়ীয়া বাজার) এবং মা বাবার দোয়া ট্রেডার্স (মাধবপুর বাজার)।

এরই মধ্যে ‘বঙ্কিম স্টোর’ ও ‘মীর সানি’ আউটলেট সংক্রান্ত জটিলতায় আদালতে মামলাও (পাংশা ২২ আদালত ১০৫/২০২৪ এবং সি.আর ৯৫/২৬) দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীরা এই অবৈধ কর্মকাণ্ডের সঠিক বিচার এবং তাদের আটকে থাকা টাকা ও কমিশনের সুষ্ঠু সমাধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By