শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

কারাগারে সংঘর্ষে এক হাজতি নিহত

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষের ঘটনায় হযরত (২৫) নামে একজন হাজতি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের ইমান হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বকশীগঞ্জ থানার অধীনে মামলার আসামি ছিলেন। অভিযুক্ত অপর হাজতির নাম রহিদুর মিয়া (৪০)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুরের বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলা নিয়ে হাজতি হযরতের সঙ্গে রহিদুর মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রহিদুর মিয়া একটি কাঠ দিয়ে হযরতের মাথায় পরপর কয়েকবার আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারাগার কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেদিনই প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলার লিপি রানী সাহা বলেন, হযরতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By