মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কক্সবাজারে নৌপথে স্পিডবোট সংঘর্ষে নারীর মৃত্যু, উদ্ধার ১৮

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%AE

কক্সবাজার-মহেশখালী নৌরুটের বাঁকখালী নদীর মোহনায় দুটি স্পিডবোটের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে ভাসমান অবস্থায় আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম জানান, মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে একই সময়ে যাত্রী নিয়ে দুটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বাঁকখালী নদীর মোহনা এলাকায় পৌঁছালে একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে থেমে যায়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বোটটিকে ধাক্কা দেয়। এতে দুটি বোটই উল্টে যায় এবং যাত্রীরা নদীতে ছিটকে পড়েন। খবর পেয়ে আশপাশে থাকা অন্যান্য স্পিডবোট ও মাছধরা ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকারীরা পানিতে ভাসমান অবস্থায় এক নারীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরও ১৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By