মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

উল্টো ক্ষমা চাওয়ার নির্দেশ উপাচার্যের

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্যের পরিদর্শনের সময় এক সাংবাদিককে হেনস্তা ও প্রশ্নফাঁসের অভিযোগে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ক্ষমা না চাইলে ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন হুমকি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে গণিত বিভাগের ১১৯ নম্বর কক্ষে উপাচার্যের পরিদর্শনের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অনুপম মল্লিক আদিত্যসহ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংবাদ প্রকাশের জন্য ছবি সংগ্রহ করতে উপাচার্যের সঙ্গে পরীক্ষাকক্ষে প্রবেশ করেন অনুপম মল্লিক আদিত্য ও আরও দুই সাংবাদিক। সে সময় সেখানে জনসংযোগ দপ্তরের পরিচালক, একজন ক্যামেরাম্যান এবং অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এ সময় ছবি তুলতে গেলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিক অনুপম মল্লিক আদিত্যকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করেন। পরে তাকে পরীক্ষাকক্ষ ত্যাগ করতে বলা হয়।

পরবর্তীতে ওই সাংবাদিককে উপাচার্যের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে উপাচার্য সাংবাদিককে ড. আনওয়ারুস সালামের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক অনুপম মল্লিক আদিত্য বলেন, তিনি শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্য ছবি তুলছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জনসংযোগ দপ্তর থেকে সময়মতো তথ্য ও ছবি সরবরাহ করা হলে সাংবাদিকদের পরীক্ষাকক্ষে প্রবেশের প্রয়োজন হতো না বলেও তিনি উল্লেখ করেন। ছবি তোলার কারণে একজন দায়িত্বশীল শিক্ষক কর্তৃক ‘প্রশ্নফাঁসকারী’ আখ্যা দেওয়াকে তিনি দায়িত্বহীনতার নজির হিসেবে দেখেন।

ভুক্তভোগী সাংবাদিক আরও জানান, প্রেসক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী ভিড় এড়াতে একাই তিনি পরীক্ষাকক্ষে প্রবেশ করেন। তবে সেখানে গিয়ে তিনি দেখতে পান, অন্যান্য সাংবাদিক ছাড়াও বিএনসিসির সদস্য ও স্বেচ্ছাসেবকরা পরীক্ষাকক্ষে অবস্থান করছিলেন, যদিও তাঁদের দায়িত্ব হলের ভেতরে নয়।

তিনি বলেন, “স্বয়ং উপাচার্য স্যারের উপস্থিতিতে আমাকে প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে—এটি আমার জন্য চরম অপমানজনক।”

এ সময় জনসংযোগ দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “তুমি যদি জার্নালিজম বিভাগের শিক্ষার্থী হতে, তাহলে এমন পরিস্থিতি হতো না। প্রফেশনালিজম বোঝা দরকার।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “তাকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By