শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

ইসরায়েল ও পশ্চিমা গুপ্তচর সন্দেহে ইয়েমেনে ১৭ জনের মৃত্যুদণ্ড

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত আদালত ইসরায়েল ও দেশটির পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে। শনিবার সকালে রাজধানী সানা’র বিশেষ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এই মামলাগুলো ছিল আমেরিকান, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দাদের সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ।

গত মাসের গাজা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হুথিদের হামলা বন্ধ রয়েছে। যদিও এর মধ্যেই ইসরায়েল ইয়েমেনজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। জ্বালানির ট্যাংক, বিদ্যুৎকেন্দ্র, এবং মানবিক সহায়তা প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দরনগরীসহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলায় রাজনৈতিক নেতাসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে।

হুথিরা আগস্টে নিশ্চিত করেছিল যে, ইসরায়েলের এক বিমান হামলায় সানায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আলরাহাভি নিহত হন। সে সময় এক বিবৃতিতে জানানো হয়, তার সঙ্গে সরকারের আরও কয়েকজন মন্ত্রীও নিহত হয়েছেন।

সানা ও ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুথি কর্তৃপক্ষ শনিবার ঘোষিত মামলাগুলোয় জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কোনও সম্পৃক্ততার কথা উল্লেখ করেনি। তবে গত এক বছরে তারা জাতিসংঘ ও বিভিন্ন এনজিও কার্যালয়ে বারবার অভিযান চালিয়েছে। এতে স্থানীয় কর্মীদের পাশাপাশি বিদেশি কর্মীরাও আটক হয়েছেন; বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম।

জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের নিন্দা ও আটককৃতদের মুক্তির আহ্বানের মধ্যে হুথিরা দাবি করেছে, এসব পদক্ষেপ ইসরায়েলি অভিযান ঠেকানোর জন্য প্রয়োজনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By