বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

ইরানের প্রতি হামলা বন্ধের আহ্বান আরব-ইসলামি দেশগুলোর

সীমু দা
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0

ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে এ যৌথ বিবৃতি দেওয়া হয়। যা প্রকাশ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্স পোস্টে।

বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

বিবৃতিতে বলা হয়, ইরান ইচ্ছাকৃতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার, আবাসিক ভবন ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রীরা বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকার রয়েছে। তারা ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন মেনে চলার তাগিদ দেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বন্ধ করতে হবে ইরানকে। ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করবে এসব শর্ত মানার ওপর। এছাড়া সামরিক শক্তি ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত না করার আহ্বান জানানো হয়।

মন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮১৭ বাস্তবায়নের ওপর জোর দেন। এ প্রস্তাবে সব ধরনের হামলা বন্ধ এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী ও বাব আল-মান্দাবে নৌ চলাচল বাধাগ্রস্ত না করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রীরা জানান, ভবিষ্যতেও তারা সমন্বয় বজায় রাখবেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সূত্র: সিএনএন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By