শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম সফল হয়নি: গভর্নর

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের চালু করা ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম সফলভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘‘সিস্টেম চালু হলেও বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান এখনও এই প্ল্যাটফর্মে যুক্ত হয়নি, ফলে কার্যকারিতা সীমিত রয়েছে।’’

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশন-সমর্থিত মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক নতুন আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে একটি ভার্চুয়াল চুক্তি সই করে। নতুন প্ল্যাটফর্মটির নাম হবে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “বর্তমান ইন্টারঅপারেবল সিস্টেমটি চালু করা হলেও তা সফল হয়নি। বহু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনও এতে অংশ নেয়নি। বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোরও কেউ কেউ এখনও যুক্ত হয়নি, ফলে ব্যবহার সীমিত। তাই আমরা আরও আধুনিক ও ব্যাপকতর একটি প্ল্যাটফর্মে যাচ্ছি।”

তিনি জানান, ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে ব্যাংক, এমএফএস, এজেন্ট ব্যাংকিং, এনবিএফআই, বিমা কোম্পানি— সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা হবে, যাতে ক্যাশ আউটের প্রয়োজনীয়তাও ধীরে ধীরে কমে আসবে।

গভর্নরের ভাষায়, “ক্যাশলেস অর্থনীতি আমাদের ভবিষ্যৎ। ডিজিটাইজেশনের মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব সংগ্রহও বৃদ্ধি পাবে। এজন্য সব প্রতিষ্ঠানকে একই চ্যানেলের আওতায় আনতে হবে। গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন প্ল্যাটফর্ম সেই লক্ষ্যই পূরণ করবে।”

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন আইআইপিএস প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সব ধরনের ডিজিটাল লেনদেন— ব্যাংক থেকে ব্যাংক, ব্যাংক থেকে এমএফএস, এমএফএস থেকে বিমা সবকিছু একই প্রযুক্তি কাঠামোর আওতায় আসবে। এতে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান— সবাই দ্রুত, নিরাপদ ও কম খরচে লেনদেন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By