বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

ইউএনওকে যাত্রী ভেবে ‘বাড়তি’ ভাড়া দাবি, অতঃপর…

সীমু দা
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E2%80%98%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%85%E0%A6%A4%E0%A6%83%E0%A6%AA%E0%A6%B0

মানিকগঞ্জের দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে অভিযান চলাকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের কাছে দুই অটোরিকশাচালক বাড়তি ভাড়া দাবি করে পড়েন জরিমানার মুখে।

বুধবার (১৮ মার্চ) দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা। অভিযান চলাকালে মাহেন্দ্র স্ট্যান্ডে দুই চালক ইউএনওকে সাধারণ যাত্রী মনে করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই সময়ে বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় কয়েকজন যাত্রীর কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়া হয়। পাশাপাশি মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালককে অতিরিক্ত ভাড়া দাবির দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সাথী দাস বলেন, যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বরদাস্ত করা হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাট এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By