শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

আবুল সরকারের গ্রামের বাড়িতে শুনশান নীরবতা, পুলিশ মোতায়েন

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:২২ পূর্বাহ্ন

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের বাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যদিও মানিকগঞ্জের সাটুরিয়ার বাড়িটিতে শুনশান নীরবতা বিরাজ করছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে আবুল সরকারের বাড়িতে দেখা যায়, মূল ফটকে এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা জানান, গতকাল থেকেই বাড়িটিতে বাড়তি নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, চারতলা বাড়িটির একটি কক্ষে আবুল সরকারে মা ও আরেকটি কক্ষে তার ভাতিজা বসবাস করেন। আবুল সরকার তার স্ত্রী সন্তানসহ ঢাকার মিরপুরে বসবাস করেন। বছরের বিভিন্ন সময় বাড়িতে আসেন তারা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তার বাড়িতে ওরস অনুষ্ঠিত হয়। ওই সময় ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে ১৯ নভেম্বর পর্যন্ত। গত রবিবার পরিবারের সদস্যরা বাড়িতে এলেও সকালেই মানিকগঞ্জে চলে যান। আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনার পর পরিবারের কেউই বাড়িটিতে আসেননি।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আবুল সরকারের একজন ভাতিজা বলেন, “এমনিতেও সারা বছর বাড়িটি ফাঁকা থাকে। গতকাল কিছু লোকজন এলেও দুপুরের পর থেকে আজ বাড়িতে কেউই আসেননি৷ স্থানীয় এক দুইজন ভক্ত বাড়িটির দেখভাল করতে এলেও দীর্ঘ সময় অবস্থান করছেন না।”

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “একটা পরিস্থিতি তৈরি হওয়ার জেরে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় এমনিতেও পুলিশের একটি টিম সবসময় থাকে, তারাই ওখানে নিরাপত্তা দিচ্ছে। যতদিন পর্যন্ত প্রয়োজন মনে হয়, নিরাপত্তা বহাল থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By