বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আদালতের বারান্দায় আসামীর মৃত্যু

সীমু দা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় মামলার হাজিরা দিতে এসে বারান্দায় মৃত অবস্থায় পাওয়া গেছে ময়নুল হক (৫৯) নামের এক আসামিকে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ময়নুল হক জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ময়নুল হক জমির একটি মামলার প্রধান আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। বিচারপতি পরিদর্শনে আসায় আদালত না বসায় তিনি এজলাসের ভেতরে কিছু সময় বসেছিলেন। সেখানে একবার বমি করেন। পরে বাইরে এসে একটি বেঞ্চে বসেন এবং মাথায় হাত দিয়ে শুয়ে পড়েন। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে লোকজন কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

নিহতের মামলার আইনজীবী সহকারী আনোয়ারুল ইসলাম বলেন, ময়নুল কোনো অসুস্থতার কথা বলেননি। স্বাভাবিকভাবে শুয়ে ছিলেন। পরে বিষয়টি পুলিশ ও তার পরিবারকে জানানো হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ জানান, লাঞ্চে যাওয়ার সময় তাকে ডাকার চেষ্টা করা হয়। পরে লোকজন কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

ময়নুল হকের ভাতিজা ফয়সাল কবির বলেন, তার চাচার তেমন কোনো অসুখ ছিল না। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে আদালতে এসেছিলেন। বেশ কয়েকটি মামলা চলমান ছিল। হঠাৎ তারা খবর পান তিনি মারা গেছেন।

পঞ্চগড় আদালতের পরিদর্শক খান মো. শাহরিয়ার বলেন, ময়নুল হক বেঞ্চে শুয়ে ছিলেন। তার সাড়াশব্দ না পেয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে বিস্তারিত বলা সম্ভব হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By