রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আজ কাজ করলে কাল এফডিআই হয়ে যাবে না: বিডার চেয়ারম্যান

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন

গত বছরের তুলনায় একই সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২০ ভাগ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

আশিক চৌধুরী বলেন, ‘সুখের খবর হচ্ছে এটা কমেনি। বাংলাদেশের এফডিআই’র সংখ্যা এত ছোট যে এখানে ২০ ভাগ বেড়ে যাওয়া খুব বড় কোনও বিষয় না। এফডিআই তিন থেকে ৫ গুণ বেশি হতে হবে। ২০-৩০ শতাংশ বেড়ে আমাদের কিছু হবে না। সেটা আমিও ব্যক্তিগতভাবে স্বীকার করি। এটাকে ৫ গুণ করতে হলে নাক মুখ বন্ধ করে ২-৩ বছর খাটতে হবে। আজ কাজ করলাম আর কাল এফডিআই হয়ে যাবে– এভাবে এফডিআই কাজ করে না। সুতরাং আমার অনুরোধ থাকবে যারা বুঝেন, জানেন, এগুলো নিয়ে কাজ করেন, দয়া করে যারা কঠোর পরিশ্রম করছে তাদের বিভ্রান্ত এবং হতাশ করবেন না।’

তিনি আরও বলেন, ‘গঠনমূলক হন তাতে সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে যে আমাদের কী করা দরকার। এফডিআই আনতে হলে আমাদের বিনিয়োগ পরিবেশ ভালো করতে হবে। এটা করার জন্য সুনির্দিষ্টভাবে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। ৩-৪ মাস আগে আমরা একটা আমলনামা প্রকাশ করেছিলাম। এই মাসের শেষের দিকে আমরা নতুন একটা আমলনামা প্রকাশ করবো। তখন এফডিআই নিয়ে বিস্তারিত আলাপ করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By