শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা

সীমু দা
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসাকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলিমাবাদ গ্রামের বাসিন্দা আবু মুসা ওরফে মুছা মিয়া কিছুদিন ধরে হোসেনপুর-পাঠামারা বিলে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হোসেনপুর বিলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সায়েম নামে একজন আমার বাবাকে মারধর করেছিল। বাবা বলেছিলেন বিল গেলে তাকে কিছু টাকা দেবেন। আজ বিকালে বাবাকে কুপিয়ে ও জবাই করে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে সায়েমই বাবাকে হত্যা করেছে।’

ওসি হাসান জামিল খান বলেন, ‘সন্ধ্যায় খবর পাই হোসেনপুর গ্রামের বিলে একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সাবেক ইউপি সদস্য আবু মুসার গলা কাটা রক্তাক্ত লাশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By