শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা 

সীমু দা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%A4%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%98%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0

গ্রাহকদের মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন নিরাপদ রাখতে ভুয়া অ্যাপ ও প্রতারণামূলক লিংক সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতারকরা ভুয়া লিংকের মাধ্যমে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করিয়ে গ্রাহকদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত ব্যাংকের এক সতর্কতামূলক ফটোকার্ডে জানানো হয়, ভুয়া লিংক থেকে কোনো অ্যাপ ইনস্টল করা উচিত নয়। এ ধরনের অ্যাপ Screen Share, SMS ও Contact-এর মতো বিভিন্ন অনুমতি নিয়ে গ্রাহকের CellFin, mCash এবং Smart PIN-এর তথ্য চুরি করতে পারে। পরে এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ করতে সক্ষম হয়।

এ পরিস্থিতিতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসলামী ব্যাংক কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে—শুধুমাত্র Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করা, SMS, WhatsApp বা Facebook-এ পাওয়া অজানা লিংকে প্রবেশ না করা, PIN ও OTP কারও সঙ্গে শেয়ার না করা এবং সন্দেহজনক কোনো অ্যাপ মোবাইলে থাকলে তা দ্রুত আনইনস্টল করা।

ব্যাংকটি আরও স্পষ্ট করে জানিয়েছে, ইসলামী ব্যাংক কখনোই গ্রাহককে লিংক পাঠিয়ে অ্যাপ ইনস্টল করতে বলে না এবং কোনো অবস্থাতেই PIN বা OTP চায় না। এ ধরনের কোনো অনুরোধ পেলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তার শেষে ইসলামী ব্যাংক বলেছে, “আপনার সচেতনতাই আপনার সুরক্ষা।” ডিজিটাল প্রতারণা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপদ উপায়ে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে ব্যাংকটি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By