শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় মহাসড়কে আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। পরে পাঁচটি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। রবিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া থেকে ট্রাকযোগে ৩০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এক ব্যবসায়ী। রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপর ট্রাকের চালক ও গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানান।

ওসি আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। রবিবার সকালে অভিযান চালিয়ে পাঁচটি গরু ও ট্রাকটি ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে কোনও ডাকাত সদস্যকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By