শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

সীমু দা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE %E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মানসিক স্বাস্থ্য ক্রাইসিস রেসপন্স সিস্টেম গড়ে তোলার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, মানসিক স্বাস্থ্য এখন আর ব্যক্তিগত বা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়; এটি জাতীয় জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ। সংকটের মুহূর্তে দ্রুত সহায়তা না পাওয়ায় অনেক মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়ছেন।


বৃহস্পতিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬চ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত র‌্যালি ও মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানসিক স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ ‘মনোকথা’, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ), ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ), জেসিআই বাংলাদেশ ও শক্তি ফাউন্ডেশন আয়োজিত ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিআরডিএফ-এর সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী। বক্তৃতা করবেন রাজনীতিবিদ বজলুর রশীদ ফিরোজ, পরিবেশ ও মানবাধিকার কর্মী আমিনুর রসুল, মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ এ. এইচ. এম. মনিরুজ্জোহা, শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এ. এফ. এম. ফাহিমুর রহমান (অনি), মনোবিজ্ঞানী হৃদয় ইফতেখার ইফতি প্রমূখ।


সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ আলী বলেন, সমাজে এখনো মানসিক সমস্যার কথা বলতে অনেকে সংকোচ বোধ করেন। সাহায্য নেওয়াকে দুর্বলতা মনে করার প্রবণতাও রয়েছে। এ ধারণা পরিবর্তন করতে হবে। শারীরিক অসুস্থতার মতো মানসিক কষ্টকেও গুরুত্ব দিতে হবে। এই কষ্ট লাঘবে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং সেবা বাড়ানো, প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সংখ্যা বৃদ্ধি এবং সংকটকালীন সময়ে দ্রুত সহায়তা পাওয়ার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তিনি।


রাজনীতিবিদ বজলুর রশীদ ফিরোজ বলেন, সংকটের মুহূর্তে দ্রুত সহায়তার জন্য সরকারি পর্যায়ে কার্যকর জাতীয় ক্রাইসিস লাইন নেই। সীমিত জনবল ও সম্পদ নিয়ে কয়েকটি স্বেচ্ছাসেবী হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য তা যথেষ্ট নয়। মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।


ড. হুমায়রা ইসলাম বলেন, গবেষণা ও দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সংকট আর বিচ্ছিন্ন বা ব্যক্তিগত সমস্যা নয়। এটি এখন জাতীয় বাস্তবতা। এর সমাধানে শুধু সহানুভূতি নয়, প্রয়োজন সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা। মনোবিজ্ঞানী তানজীম জামান বলেন, মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজন থাকা বিপুলসংখ্যক মানুষ চিকিৎসার বাইরে রয়েছেন। প্রাথমিক ও কমিউনিটি পর্যায়েও পর্যাপ্ত মানসিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে ওঠেনি। তাই জরুরি মানসিক স্বাস্থ্যসেবা শুধু বড় শহর বা হাসপাতালকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজলভ্য করার আহ্বান জানান তিনি।

##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By